BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘স্রষ্টা আমার স্ত্রীকে যা নির্দেশ দেন তার ওপর আমার ভবিষ্যৎ নির্ভর করবে’

‘স্রষ্টা আমার স্ত্রীকে যা নির্দেশ দেন তার ওপর আমার ভবিষ্যৎ নির্ভর করবে’

বিটিসি স্পোর্টস ডেস্ক: নিজের ভবিষ্যৎ নিয়ে এক ব্যতিক্রমী মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন এনদ্রিক। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফ্রান্সের লিওঁতে খেলতে যাওয়া এই তরুণ ফরোয়ার্ড জানিয়েছেন, তার ক্যারিয়ারের পরবর্তী সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে স্রষ্টা তার স্ত্রীর মনে কী নির্দেশ দেন তার ওপর।

রোববার রেনের বিপক্ষে ৪-২ গোলের জয়ে শেষ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন ১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। তার এই জয়ে লিওঁ উঠে এসেছে শীর্ষ ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার যোগ্যতার স্থানে।

জানুয়ারিতে ধারে যোগ দেওয়ার পর থেকেই দারুণ ফর্মে আছেন এনদ্রিক। এখন পর্যন্ত তিনি করেছেন ৮টি গোল এবং করিয়েছেন আরও ৭টি। স্পেনে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় তাকে ধারে পাঠানো হয়। রিয়াল মাদ্রিদে দেড় বছরে মাত্র ৯টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন, বাকি বেশিরভাগ ম্যাচেই নামতে হয়েছে বদলি হিসেবে।

ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে এনদ্রিক বলেন, ‘আমি সবসময়ই বলি—আমি কোথায় থাকব, কোথায় ফিরব বা কোথায় যাব, তা নির্ভর করবে স্রষ্টার ইচ্ছার ওপর। আর সেই ইচ্ছা তিনি আমার স্ত্রীর মনেও জানান দেন।’

তিনি আরও জানান, লিওঁতে আসা তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। ‘এখানে এসে আমি অনেক খুশি। দল আমাকে আপন করে নিয়েছে। যদি আমি বিশ্বকাপে খেলতে পারি, তাহলে তার কৃতিত্ব পুরো দলের,’ যোগ করেন তিনি।

এনদ্রিকের স্ত্রী গ্যাবরিয়েলি মিরান্দার প্রভাবও তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। গত মাসে এই দম্পতি জানিয়েছেন, তারা তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে করেন এনদ্রিক ও মিরান্দা, পরিচয়ের এক বছরের মধ্যেই তাদের এই সিদ্ধান্ত। তাদের সম্পর্ক নিয়ে আগেও আলোচনা হয়েছিল, কারণ তারা একটি বিশেষ ‘সম্পর্ক চুক্তি’ করেছিলেন, যেখানে বেশ কিছু নিয়ম ও প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়।

এই চুক্তিতে আসক্তি থেকে দূরে থাকা, আচরণে হঠাৎ বড় পরিবর্তন না আনা এবং সব পরিস্থিতিতে ভালোবাসা প্রকাশ করার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। এমনকি ভিডিও গেমে ভার্চুয়াল সম্পর্ক তৈরি করা থেকেও বিরত থাকার শর্ত ছিল বলে জানা যায়।

মিরান্দা শুরু থেকেই এনদ্রিকের ক্যারিয়ারে সহায়ক ভূমিকা পালন করছেন। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সময় তিনি স্পেনে যান এবং পরে লিওঁতে ধারে এলে ফ্রান্সেও তার সঙ্গে চলে আসেন।

সব মিলিয়ে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিশ্বাস নিয়েও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই তরুণ তারকা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী