BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রতিনিধি: কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ মঙ্গলবার (৫ মে) সকালে হাসপাতালটির আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন ও গ্যাস্ট্রোলিভার সেন্টার স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ বলেও জানানো হয়।

উদ্বোধনের পর ডা. জুবাইদা রহমান আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, ‘নতুন আইসিইউ ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল এবং ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করা হয়েছে। এর ফলে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী