BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্পাইসি বিফ কাবাব

স্পাইসি বিফ কাবাব

বিটিসি রেসিপি ডেস্ক: বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না থাকলে কিন্তু মেন্যুটা ইনকমপ্লিট থেকে যায়। বিফ টিকিয়া বা বিফ কাবাব আমার খুবই পছন্দের।

অল্প সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই মজাদার কাবাব বানিয়ে নেওয়া যায়।

স্পাইসি বিফ কাবাব তৈরি করতে কী কী লাগছে, চলুন জেনে নেই:

কী কী উপকরণ লাগবে?

গরুর মাংস- ৫০০ গ্রাম (হাড় ছাড়া)

ছোলার ডাল বা বুটের ডাল- ২ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

শুকনো মরিচ- ৪টি

লবণ- পরিমাণমতো

পেঁয়াজ কুঁচি- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুঁচি- ২ টেবিল চামচ

গোল মরিচের গুঁড়ো- হাফ চা চামচ

গরম মশলার গুঁড়ো- হাফ চা চামচ

ডিম– ১টি

তেল- কাবাব ভাজার জন্য

কীভাবে তৈরি করবেন স্পাইসি বিফ কাবাব?

১) হাড় বাদে শুধুমাত্র সলিড মাংসের পিস নিতে হবে। প্রথমেই মাংসের পিসগুলো কিমা করে নিন।

২) এবার প্রেশার কুকারে ২ কাপ পানিতে স্বাদ অনুযায়ী লবণ, আদা-রসুন বাটা, শুকনো মরিচ, গরম মশলার গুঁড়ো, ছোলার ডাল ও মাংসের কিমা একসাথে দিয়ে সেদ্ধ করে নিন।

৩) পানি শুকিয়ে মাংস ও ডাল নরম হয়ে গেলে ব্লেন্ডার বা শিলপাটায় ভালোভাবে বেটে নিতে হবে।

৪) এবার পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, গোল মরিচের গুঁড়ো, ডিম ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে কাবাবের মিশ্রণ বানিয়ে নিন। ডিম দিলে খুব ভালোভাবে বাইন্ডিং হয়।

৫) এবার পছন্দমতো শেইপে কাবাব বানিয়ে নিন। একটু বেশি ঝাল ঝাল কাবাব খেতে চাইলে চিলি ফ্লেক্স বা বোম্বাই মরিচ অ্যাড করতে পারেন।

৬) ফ্রায়িং প্যানে তেল গরম করতে দিন। ডুবো তেলে কাবাবগুলো ভাজতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কাবাব এপিঠ ওপিঠ করে ভেজে নিন। খুব বেশি জোরে তাপ দিবেন না, এতে কাবাবগুলো পুড়ে যাবে।

বোনাস টিপস

মাংস ও ডালের অনুপাতটা ঠিক রাখবেন এবং পানি ভালোভাবে শুকিয়ে গেলে তারপর বাটবেন। এতে কাবাব ভেঙে যাবে না, খেতেও টেস্টি হবে। অনেকে কাঁচা পেঁয়াজ কাবাবে পছন্দ করেন না, তারা পেঁয়াজ ভেজে দিতে পারেন।

ব্যস, স্পাইসি বিফ কাবাব বা বিফ টিকিয়া রেডি টু সার্ভ। বিরিয়ানি, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই বেশ ভালো মানিয়ে যায় এটি। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এই কাবাবটি। সেইম রেসিপি ফলো করে মাটন দিয়ে কাবাব বানানো যাবে। যারা অ্যালার্জি বা অন্য কারণে গরুর মাংস খান না, তারা মাটন দিয়ে ট্রাই করে দেখুন।

আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সাধারণ মানুষের সেবায় কোনো হয়রানি নয় : গৃহায়ণমন্ত্রী এখন সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশ করা সমস্যার: নুসরাত ভারত ছাড়ছেন খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা সেই অভিনেত্রী বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেত্রী মৌনি প্রবল ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তরপ্রদেশ, নিহত-৮৯ জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী