BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাসিক ২৯ নং সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহীন গ্রেফতার

রাসিক ২৯ নং সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহীন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (২৯ নং ওয়ার্ড) সাবেক কাউন্সিলর ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর মতিহার থানার খোজাপুর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, সাবেক কাউন্সিলর মাসুদ রানা শাহীনের বিরুদ্ধে তিনটি মামলায় ওয়ারেন্ট ছিল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি তার বাড়ির সামনে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ রানা শাহীন খোজাপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পলন করেছিলেন।

বৃহস্পতিবার সকালে গ্রেফতার শাহীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-৫, আহত-২০ চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক