BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে বিদ্যা বালানকে ভয় পেতেন অক্ষয়ের ছেলে

যে কারণে বিদ্যা বালানকে ভয় পেতেন অক্ষয়ের ছেলে

বিটিসি বিনোদন ডেস্ক: ছেলে আরাভের সঙ্গে সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ বলে জানিয়েছেন বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। নানা সময় ছেলেকে ঘিরে নানান মজার স্মৃতি শেয়ার করে নিতেও দেখা যায় এ অভিনেতাকে।

সম্প্রতি নতুন সিনেমার প্রচার অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে একটি চমকপ্রদ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

তিনি বলেন, তার ছেলে আরভ একসময় জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানকে দেখলেই ভয় পেত। এমনকি তাকে দেখলেই সামনে থেকে পালিয়ে যেত।

এর আগে ২০০৭ সালে বিদ্যা বালানের ‘ভুলভুলাইয়া’ সিনেমাটি মুক্তি পায়। সেই সিনেমায় অভিনেত্রীর ‘মঞ্জুলিকা’ চরিত্রটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল।

একইভাবে আরাভের মনেও তৈরি হয়েছিল ভয়।

অক্ষয় কুমার বলেন, ‘ভুলভুলাইয়া’ সিনেমাটি দেখার পর থেকেই আরভ বিদ্যাকে ‘মঞ্জুলিকা’ হিসেবেই কল্পনা করত। ফলে তিনি যখনই তাদের বাসায় আসতেন, আরভ তার সামনে যেতে চাইত না—এমনকি তার চোখের দিকেও তাকাত না বলে জানিয়েছেন তিনি।

‘বিষয়টি নিয়ে ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন অক্ষয়। অনেক বুঝিয়েছেন। কিন্তু পর্দার চরিত্র আর বাস্তব জীবনের মানুষ এক নয়; বিদ্যা বালান কোনো ভয়ঙ্কর চরিত্র নন, বরং একজন স্বাভাবিক মানুষ।

তবে তাতেও খুব একটা কাজ হয়নি’— বলেন অক্ষয় কুমার।

অভিনেতা বলেন, প্রায় ছয় বছর ধরে এই ভয় কাটেনি আরভের মনে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেই ভয় কাটিয়ে ওঠে সে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ