BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি) ক্রিস্টি নোয়েমকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তার স্থলাভিষিক্ত হচ্ছেন ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্কওয়েন মুলিন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এই রদবদলের ঘোষণায় ট্রাম্প জানান, আগামী ৩১ মার্চ থেকে মুলিন এই দায়িত্ব গ্রহণ করবেন।

বেশ কয়েক সপ্তাহ ধরে উভয় দলের (রিপাবলিকান ও ডেমোক্র্যাট) তীব্র সমালোচনার মুখে নোয়েমকে এই পদ ছাড়তে হলো।

এর প্রধান কারণ হচ্ছে, মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের অভিযানে দুই মার্কিন নাগরিক (রিনি গুড এবং অ্যালেক্স প্রেটি) নিহত হওয়ার ঘটনায় নোয়েমের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। নোয়েম তাদের ঘরোয়া সন্ত্রাসী বলে অভিহিত করেছিলেন যা ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

নোয়েমের বিরুদ্ধে তার শীর্ষ উপদেষ্টা কোরি লেওয়ান্ডোস্কির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখার অভিযোগ ওঠে। এছাড়া সরকারি বিমানে বিলাসবহুল ভ্রমণ এবং কর্মীদের সঙ্গে অপব্যবহারের রিপোর্টও প্রকাশিত হয়।

এছাড়া নোয়েমের ঘনিষ্ঠ এক ব্যক্তির সংস্থাকে বিজ্ঞাপনের জন্য ২২০ মিলিয়ন ডলার দেওয়ার বিষয়টি নিয়ে রিপাবলিকান সিনেটররাও প্রশ্ন তোলেন।

ট্রাম্প জানিয়েছেন, নোয়েম এখন থেকে ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ নামক একটি নতুন নিরাপত্তা উদ্যোগের বিশেষ দূত হিসেবে কাজ করবেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২