BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি সত্ত্বেও একটি বিশাল ইরানি তেলবাহী সুপারট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপারট্যাংকারটি আন্তর্জাতিক জলসীমা ও হরমুজ প্রণালি অতিক্রম করেছে কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই। এমনকি জাহাজটির ট্র্যাকিং সিস্টেমও চালু ছিল বলে জানানো হয়।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান দাবি করেন, ইরানের সঙ্গে সব ধরনের সামুদ্রিক বাণিজ্য ‘সম্পূর্ণভাবে বন্ধ’ করে দেওয়া হয়েছে। এর একদিন আগে সোমবার থেকেই ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া সব ধরনের নৌ চলাচলের ওপর অবরোধ আরোপ করে সেন্টকম।

মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম পরিচালনাকারী এই কমান্ড জানায়, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী সব দেশের জাহাজের ক্ষেত্রে ‘নিরপেক্ষভাবে’ এই অবরোধ কার্যকর করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে গত সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ