BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের আয়োজনে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে বেলকুচি উপজেলা খাদ্য গুদামে বেলকুচি অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে আভ্যন্তরিন বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম ও স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী প্রমূখ।

এ বছরে সংগ্রহের লক্ষমাত্রা ৩৭৮ মেট্রিকটন ধান ও চাল ১৩২ মেট্রিকটন অনুষ্ঠান শেষে অতিথিরা ক্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর


Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

Deprecated: explode(): Passing null to parameter #2 ($string) of type string is deprecated in /home/btcnewscom/public_html/wp-content/plugins/epic-news-element/includes/helper.php on line 1509

সর্বশেষ খবর