BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সঙ্গে প্রায় ৩ দশমিক ২৫ লক্ষ কোটি টাকার সম্ভাব্য চুক্তি করতে যাচ্ছে ভারত। এই চুক্তির আওতায় ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান ভারত।

সম্ভাব এই চুক্তি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চ-স্তরের বৈঠকটি এই সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদনে বলা হয়।

ভারতের বিমান বাহিনীতে ইতিমধ্যেই ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে এবং গত বছর নৌবাহিনী ২৬টির অর্ডার দিয়েছে।

চুক্তিটি অনুমোদিত হলে, এটি হবে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি এবং ভারতীয় মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা হবে ১৭৬টি।

প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ সূত্রগুলো জানিয়েছে, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে। প্রায় ৩০ শতাংশ দেশীয় উপাদান থাকবে বলে জানা গেছে।

এছাড়া জানা গেছে, আগামী সপ্তাহে এ ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে)। সে বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ