BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দায়িত্ব নিলেন নতুন বিমানমন্ত্রী-প্রতিমন্ত্রী

দায়িত্ব নিলেন নতুন বিমানমন্ত্রী-প্রতিমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত মন্ত্রী মিস আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তারা দায়িত্ব বুঝে নেন।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর যোগদান উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধস্তন সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি। একই সঙ্গে আপনাদের কাছ থেকেও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। সম্মিলিত প্রচেষ্টায় এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে জনস্বার্থে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে চাই।

এ সময় তিনি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী নতুন সরকারের ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশের বিমানবন্দরগুলোকে লাভজনক ও আধুনিক করে তুলতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা দেন।

মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ