BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তেহরানে এক রাতেই ২০০ বিক্ষোভকারী নিহত

তেহরানে এক রাতেই ২০০ বিক্ষোভকারী নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলমান বিক্ষোভে ইরানের রাজধানী তেহরানে এক রাতেই ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই আন্দোলনে বিক্ষোভাকারীর সহিংস হয়ে উঠেন। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। এরসঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করা হবে। তিনি হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ আন্দোলন এখন পর্যন্ত ৩১টি শহরে ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ অন্যান্য জায়গায় জড়ো হয়েছেন।

ওই চিকিৎসক টাইমস ম্যাগাজিনকে বলেছেন, শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়েছে।

সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। নিহতদের বেশিরভাগ তরুণ বলে জানিয়েছেন এ চিকিৎসক। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে টাইমস ম্যাগাজিন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক