BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তেহরানসহ ইরানের বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী

তেহরানসহ ইরানের বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবারের বড় বিক্ষোভের পর শুক্রবার (৯ জানুয়ারি) রাতেও বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাজধানী তেহরানের সাদাতাবাদে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন।

এছাড়া কুদস স্কয়ারেও অনেকে এসেছেন। এর পাশাপাশি তাবরিজেও বিক্ষোভকারীদের দেখা গেছে।

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যহত হওয়া সত্ত্বেও মানুষ বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তারা ‘স্বৈরাচারের মৃত্যু হোক’-সহ বিভিন্ন স্লোগান দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটলেও শুক্রবার রাতের পরিস্থিতি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী ইরানে এখন শুক্রবার মধ্যরাত এবং বিক্ষোভ চলমান রয়েছে।

নাভিদ মোহেব্বি নামে এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে ইরানের দ্বিতীয় বৃহৎ শহর মাসহাদে এত মানুষ জড়ো হয়েছেন যে এক দিক থেকে আরেক দিক দেখা যাচ্ছে না। এটি আয়াতুল্লাহ খামেনির হোম টাউন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক