BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

এইচআরএএনএ জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এই হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস পৃথক এক হিসাবে জানিয়েছে, নিহত বিক্ষোভকারীর সংখ্যা অন্তত ৫১ জন। তাদের মধ্যে ৯ শিশুও রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

ইরানের ভেতরে আন্তর্জাতিক গণমাধ্যমের সরাসরি প্রতিবেদন নিষিদ্ধ থাকায় হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি থাকায়, যা বৃহস্পতিবার রাত থেকে কার্যকর রয়েছে।

বিবিসি পারসিয়ান জানিয়েছে, তারা এখন পর্যন্ত নিহত ২২ জনের পরিচয় ও মৃত্যুর ঘটনা যাচাই করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছয়জন নিরাপত্তা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক