BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাক ও তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ

টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাক ও তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাক ও তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকার ময়লার ভাগারে দেশী-বিদেশী সিগারেট, বিড়ি ও জর্দা ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা (পশ্চিম) এর শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ও ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক নির্ঝর আহমেদ।

তিনি বলেন, আটককৃত তামাক ও তামাকজাত দ্রব্য ধ্বংসকরণ কর্মসূচির আওতায় টাঙ্গাইল শুল্ক, আবগারি ও ভ্যাট অধিদপ্তর আইনসম্মতভাবে বাজেয়াপ্তকৃত অবৈধভাবে বাজারজাতকৃত এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা এইসব ক্ষতিগ্রস্ত, পচা ও অব্যবহারযোগ্য তামাকজাত দ্রব্য ধ্বংস করা হয়েছে। এধরনের কার্যক্রম আমাদের সারাদেশেই অব্যাহত থাকবে।

জানা যায়, ৪ লাখ ১৪ হাজার ৯৫টি সিগারেট (বিভিন্ন ব্র্যান্ডের), ২৩ হাজার ৫০০টি বিড়ি এবং ৫৭ দশমিক ৬০ কেজি জর্দা ধ্বংস করা হয়।

এ সময় ধ্বংসকরণ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, পুলিশ সুপারের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ