BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবার দাবীতে মানববন্ধন

জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবার দাবীতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে সচেতন নাগরিক কমিটি -সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস এই মানববন্ধনের আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ইয়েস দলনেতা উমর ফারুকের সভাপতিত্বে সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সহ সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সহ সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে ইলাহী মাকাম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পদাক ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সনাক সদস্য মনোয়ারা খানম, রফিকুজ্জামান মল্লিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, জামালপুরের গণপরিবহনের সেবা বিশেষ করে বাস সেবা মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর দখলে রয়েছে। এর থেকে বের হয়ে আসতে হবে। সনাকের আন্দোলনের ফলে জামালপুরে বিআরটিসি বাস সার্ভিস চালু হলেও তাদের সেবা নিয়ে অভিযোগের শেষ নেই।

জামালপুরের ২৬ লক্ষ মানুষ আর কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বিষফোড়া এখানকার বাস সার্ভিস। টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে এটি বড় বাধা। জামালপুরে বাস এবং রেল সেবার ক্ষেত্রে এখন যে অব্যবস্থাপনা রয়েছে তা প্রতিরোধ করতে হবে এবং এ বিষয়ে সবাইকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ