BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্ষয়ের সঙ্গে ‘সেলফি’ সিনেমার সেই দৃশ্য নিয়ে যা বললেন আদাহ শর্মা

অক্ষয়ের সঙ্গে ‘সেলফি’ সিনেমার সেই দৃশ্য নিয়ে যা বললেন আদাহ শর্মা

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেতা ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’ সিনেমায় একটি বিশেষ কমেডি দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী আদাহ শর্মাকে। কিন্তু সেই দৃশ্যে ‘বায়ুত্যাগ’ করা নিয়ে নেটপাড়ায় নীতিপুলিশদের আক্রমণের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

পর্দায় নায়িকারা সবসময় পরিপাটি থাকবে, তাদের কোনো শরীরবৃত্তীয় প্রক্রিয়া থাকতে পারে না— এ ধারণা ভেঙে গুঁড়িয়ে দিলেন আদাহ শর্মা। মজার সেই দৃশ্যে ‘বায়ুত্যাগ’ করা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলিং শুরু হতেই আসরে নামলেন অভিনেত্রী। দিলেন মোক্ষম জবাব।

আদাহ শর্মা বলেন, পুরুষরা হিরো বলে যা খুশি করতে পারেন, কিন্তু মেয়েরা পাদলে দোষ?

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে আদাহ শর্মা খুব সহজভাবে বোঝান যে, বায়ুত্যাগ করাটা একটি অতি সাধারণ শারীরিক প্রক্রিয়া। বৃহদান্ত্রে খাবার হজম হওয়ার সময় মিথেন, হাইড্রোজেন এবং কার্বন ডাই-অক্সাইডের মতো গ্যাস তৈরি হয়, যা চাপের কারণে নির্গত হয়।

তিনি বলেন, একজন সুস্থ মানুষ দিনে গড়ে ১০-১২ বার পাদতে পারেন। পুরুষের ক্ষেত্রে যদি এটা দোষের না হয়, তবে নারীর কেন থাকবে? পাদ বা ফার্টের ক্ষেত্রে জেন্ডার, বর্ণ ও ধর্ম বা জাত দেখে বৈষম্য করা উচিত নয় বলে জানান অভিনেত্রী।

যদিও সেটি ছিল একটি সিনেমার দৃশ্য়মাত্র। তবে এর আগে এলি আব্রাহামকে দেওয়া এক সাক্ষাৎকারে আদাহ শর্মা জানিয়েছিলেন— শুটিং সেটে অফ এবং অনস্ক্রিন দুই ক্ষেত্রেই বাতকর্ম করার অভিজ্ঞতা আছে তার। সেখানেও তিনি বুঝিয়েছিলেন— বাতকর্ম খুব স্বাভাবিক একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া।

আদাহ শর্মার সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওর কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন— আপনি দেখতে খুব সুন্দর; কিন্তু অক্ষয় কুমারের সামনে ওই কাজটা করলেন? যাতা! খুব ঘেন্না করছে আমার।

এই মন্তব্য নজরে আসতেই দমে না গিয়ে বরং এক চিমটি রসিকতা আর খানিকটা বিজ্ঞানের মিশেলে জবাব দিয়েছেন অভিনেত্রী। আদাহ শর্মা নিজের ভিডিওর ক্যাপশন লিখেছেন— আমি কেন সঠিকভাবে গন্ধযুক্ত পাদলাম?

আদাহ শর্মার এই স্পষ্টবাদী জবাবে মুগ্ধ নেটিজেনদের বড় একটি অংশ।

অনেকেই বলছেন, সস্তা ট্রলিংয়ের চেয়ে ভালো জবাব আর হতে পারে না। কেউ কেউ আবার মজার ছলে লিখেছেন— আদাহর সৎ সাহস আছে বলেই তিনি এ বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে পেরেছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ