BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক : ইরান

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকের শাখায় হামলা প্রতিশোধমূলক : ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ইরানি ব্যাংকে হামলার জবাব হিসেবেই এই আঘাত হানা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) আইআরজিসির মুখপাত্র সরদার নাইনি এ মন্তব্য করেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুপক্ষ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি ব্যাংক ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকান ব্যাংকের শাখাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সতর্ক করে দিয়ে তিনি বলেন, শত্রুপক্ষ যদি একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটায়, তাহলে এই অঞ্চলে অবস্থিত সব আমেরিকান ব্যাংকের শাখা আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

দুবাই আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল সেন্টার এলাকায় পরপর দুটি হামলার ঘটনার পর দুবাইয়ে অবস্থিত সিটিগ্রুপ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এমন পরিস্থিতিতে এইচএসবিসি ব্যাংক কাতারে তাদের সব শাখা বন্ধ করে দিয়েছে এবং ওই অঞ্চলে তাদের কর্মীদের জন্য বাসা থেকে কাজ করার নীতি কার্যকর করেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ