BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেন্টফোর্ডের মাঠে আর্সেনালের হোঁচট

ব্রেন্টফোর্ডের মাঠে আর্সেনালের হোঁচট

বিটিসি স্পোর্টস ডেস্ক: ব‍্যবধান ৬ পয়েন্ট নিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। বিবর্ণ ফুটবল খেলে ব্রেন্টফোর্ডের মাঠে পয়েন্ট হারাল মিকেল আর্তেতার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বৃহস্পতিবার ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ননি মাদুয়েকের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর ব্রেন্টফোর্ডকে সমতায় ফিরিয়েছেন কিন লুইস-পটার।

প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রাখলেও গোলের জন‍্য কেবল সাতটি শট নিতে পারে আর্সেনাল, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে ব্রেন্টফোর্ডের ১১ শটের তিনটি ছিল লক্ষ‍্যে।

প্রতিপক্ষের মাঠে দশম মিনিটে প্রথম সুযোগ পায় আর্সেনাল। ডেক্লান রাইসের ক্রসে হেড লক্ষ‍্য রাখতে পারেননি গাব্রিয়েল মাগালিয়াইস।

২২তম মিনিটে ব্রেন্টফোর্ডকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পান ইগো চিয়াগো। তবে তার হেড চমৎকার দক্ষতায় ব‍্যর্থ করে দেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।

৬১তম মিনিটে প্রথম তাদের কোনো চেষ্টা থাকে লক্ষ‍্যে। পিয়েরো ইনকাপিয়ার চমৎকার ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন মাদুয়েকে।

তিন মিনিট পর কর্নার থেকে হেড একটুর জন‍্য লক্ষ‍্যে রাখতে পারেননি ব্রেন্টফোর্ডের লুইস-পটার।

৬৭তম মিনিটে প্রতি আক্রমণ থেকে চিয়গোর শট ফের ঠেকিয়ে দেন রায়া। চার মিনিট পর আর পারেননি তিনি। থ্রো-ইন থেকে সেপ ফন ডেন বের্গের ফ্লিকে চমৎকার হেডে জাল খুঁজে নেন লুইস-পটার। সমতা ফিরিয়েই মাঠ ছাড়েন তিনি।

৮৮তম মিনিটে ব্রেন্টফোর্ডকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন চিয়াগো। ক্রিস্তিয়ান মসকেরাকে কাটিয়ে এগিয়ে যান তিনি। কিন্তু শট না নিয়ে গতি কমিয়ে দেন চিয়াগো, সেই সুযোগ ফিরে এসে চমৎকার ট‍্যাকলে বল কেড়ে নেন মসকেরা! যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন চিয়াগো। পরের মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির শট দুর্দান্ত দক্ষতায় হাত বাড়িয়ে কোনোমতে ঠেকান ব্রেন্টফোর্ড গোলরক্ষক। নষ্ট হয় আর্সেনালের সুবর্ণ সুযোগ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের সঙ্গে পুনরায় আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের ২ শর্ত হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভারতের সমস্যা আরও বাড়াবে? ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত-১৪, আহত-২০ হরমুজ সচল রাখতে ইউরোপের নতুন জোট, বাদ পড়ছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকেও নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স রুশ জাহাজ আটকের পরিকল্পনা ইউক্রেন-ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পুনরায় শুরুর ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন গুতেরেস ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম সিরাজগঞ্জে ওভারব্রিজ আইল্যান্ডে বাড়ছে দুর্ঘটনা, সড়কবাতি ও নিরাপত্তার দাবি ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী