BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের চারটি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী বিজয়ী দুলু ও পরাজিত জামায়াত প্রার্থীর মধ্যে শুভেচ্ছা বিনিময়

নাটোরের চারটি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী বিজয়ী দুলু ও পরাজিত জামায়াত প্রার্থীর মধ্যে শুভেচ্ছা বিনিময়

নাটোর প্রতিনিধি: নাটোরের চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।

শুক্রবার সকালে নাটোর সদর আসনের বিজয়ী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের নিজের ভেরিফাইড পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মোঃ ইউনুস আলী।

শুভেচ্ছা বার্তা নজরে আসলে কিছু সময়ের মধ্যেই অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলুও তার ভেরিফাইড পেজ থেকে অধ্যাপক ইউনুস আলীকে শুভেচ্ছা জানান।

এসময় তারা আগামী দিনে এমন সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান চান বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফলে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল পেয়েছেন এক লাখ ২হাজার ৪১৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট।

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে, বিএনপির অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু পেয়েছেন এক লাখ ৬২হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক মোঃ ইউনুস আলী পেয়েছেন এক লাখ ৩০হাজার ৬৬ ভোট।

নাটোর-৩ (সিংড়া) আসনে, বিএনপির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু পেয়েছেন এক লাখ ১৯হাজার ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬হাজার ১৯১ ভোট।

নাটোর-৪ ( বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে, বিএনপির আব্দুল আজিজ পেয়েছেন এক লাখ ৭০হাজার ৫৫১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হাকিম পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অবশেষে লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু তেল রপ্তানি ছাড়াই কতদিন টিকতে পারবে তেহরান? হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা খ্রিস্টধর্মে ধর্মান্তরিত ভারতীয় শরণার্থীর অস্ট্রেলিয়ায় আশ্রয় আবেদন খারিজ কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়ায় সিঙ্গাপুরের রপ্তানিতে বড় উত্থান পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় আনতে? চাঁদার টাকা না দেওয়ায় পুঠিয়ায় মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা হজ ক্যাম্প পরিদর্শন ও হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আটক-২১, হাতুড়ির আঘাতে অভিভাবক আহত