BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এসময় দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।

ভারতের হাইকমিশনার তথ্যমন্ত্রীকে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

তারা দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু রাজশাহী সিটি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, জড়িত রাজনৈতিক সিন্ডিকেট ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা আরএমপি কমিশনারের নির্দেশে গ্রেপ্তার গাঁজা উদ্ধার ‘খুশি মাঠে, হতাশা হাটে : ধান বিক্রি করে উৎপাদন খরচও উঠেছে না, হতাশ চাষিরা রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৫ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার র‌্যাব-৫ রাজশাহীর সংবাদ সম্মেলন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই: আদমদীঘি নব নির্মিত থানা ভবন উদ্বোধনে আইজিপি