BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজ, অস্বীকার ইরানের

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজ, অস্বীকার ইরানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের প্রাথমিক কাজ শুরু করেছে। এ কাজে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

তবে মার্কিন বাহিনীর এমন দাবি নাকচ করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

এমন সময় এই পাল্টাপাল্টি দাবি করা হলো, যখন যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, তাদের ‘ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন’ এবং ‘ইউএসএস মাইকেল মারফি’ জাহাজ দুটি হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

তাদের দাবি, আইআরজিসির পেতে রাখা সামুদ্রিক মাইন থেকে প্রণালিটিকে সম্পূর্ণ মুক্ত করার ‘বৃহত্তর অভিযানের’ অংশ হিসেবে এটি করা হয়েছে।

তবে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্রের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকমের দাবি নাকচ করে দেওয়া হয়েছে।

ওই মুখপাত্র বলেন, ‘হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজগুলোর অগ্রসর হওয়া এবং প্রবেশের বিষয়ে সেন্টকম কমান্ডারের দাবি দৃঢ়ভাবে অস্বীকার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো জাহাজের যাতায়াত ও চলাচলের উদ্যোগ পুরোপুরি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর হাতে।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বহু প্রতীক্ষিত টাঙ্গাইলের পূর্বাঞ্চলের ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পঞ্চগড়ে চিকিৎসককে মারপিটের ঘটনায় পিতাপুত্র গ্রেফতার ব্রহ্মপুত্র ও তিস্তার চরাঞ্চল: নদীভাঙন, দারিদ্র্য ও অবহেলার মাঝেও স্বপ্ন দেখে চরেরশিশুরা প্লাস্টিক সামগ্রির ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির খেলনা, সংকটে লালমনিরহাটের মৃৎশিল্পীরা রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, মাথায় ৫ সেলাই সিংড়ায় ইউএনও’র সাঁড়াশি অভিযানে ১২টা ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ শহীদ জিয়া জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করতে দেশে খাল খনন শুরু করেছিলেন – হুইপ দুলু আকাশসীমা আংশিক খুলে ছয় বিমানবন্দর চালু করলো ইরান