BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সময় নষ্টের সুযোগ নেই, কারিগরি শিক্ষায় এগোতে হবে এখনই : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে রাজশাহীতে বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কারিগরি শিক্ষাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। সরকার এ শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের উন্নয়নে পার্থক্য গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিল্পক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা প্রদান করতে হবে এবং এ ক্ষেত্রে সময় অপচয়ের কোনো সুযোগ নেই। কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী।

শনিবার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ‘আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে একটি অভিন্ন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। সামাজিক বৈষম্যহীন একটি একক শিক্ষা কাঠামো প্রতিষ্ঠা করতে হবে, যা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত।

তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। এমন শিক্ষাব্যবস্থা প্রয়োজন, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবে এবং সেই জ্ঞান দেশের উন্নয়নে সরাসরি কাজে লাগাতে পারবে। জাপান, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলো কারিগরি শিক্ষার মাধ্যমেই বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এ ধরনের শিক্ষা মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে, যা তাদের জীবনমান পরিবর্তনে সহায়ক। একই সঙ্গে এটি দেশের উন্নয়ন, পরিবারের অগ্রগতি এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোঃ আক্কাস আলী বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলূর রশীদ। পরে শিক্ষামন্ত্রীসহ অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

আয়োজকরা জানায়, আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনে ২৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। সেখানে এ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ৮৪টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। যার মধ্য থেকে ছয়টি উদ্ভাবনী আগামী ২৭ মে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য মনোনীত করা হবে।

নিউজটি শিরোনাম দাও। তবে শিক্ষামন্ত্রীর অন্য বক্তব্যের ওপর শিরোনাম হলে ভালো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বহু প্রতীক্ষিত টাঙ্গাইলের পূর্বাঞ্চলের ঝিনাই নদীর উপর ব্রিজের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পঞ্চগড়ে চিকিৎসককে মারপিটের ঘটনায় পিতাপুত্র গ্রেফতার ব্রহ্মপুত্র ও তিস্তার চরাঞ্চল: নদীভাঙন, দারিদ্র্য ও অবহেলার মাঝেও স্বপ্ন দেখে চরেরশিশুরা প্লাস্টিক সামগ্রির ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির খেলনা, সংকটে লালমনিরহাটের মৃৎশিল্পীরা রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, মাথায় ৫ সেলাই সিংড়ায় ইউএনও’র সাঁড়াশি অভিযানে ১২টা ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ শহীদ জিয়া জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করতে দেশে খাল খনন শুরু করেছিলেন – হুইপ দুলু আকাশসীমা আংশিক খুলে ছয় বিমানবন্দর চালু করলো ইরান