BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

T3S4T ক্যানেলের কাজের গুণগত মান উন্নয়নে তদারকি করেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ – সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম

T3S4T ক্যানেলের কাজের গুণগত মান উন্নয়নে তদারকি করেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ – সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম

নীলফামারী প্রতিনিধি: ডালিয়া পানি উন্নয়ন বিভাগের আওতাধীন T3S4T ক্যানেলের চলমান উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত ও কঠোর তদারকি কার্যক্রম পরিচালনা করছেন উপ-সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম।

তিনি ডালিয়া পানি উন্নয়ন শাখা-৭, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ডালিয়া, নীলফামারীতে দায়িত্ব পালন করছেন।

জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ময়নার বাজার এলাকায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শনকালে তিনি নির্মাণ কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি জানান, কাজের প্রতিটি ধাপ নির্ধারিত নকশা, স্পেসিফিকেশন ও কারিগরি মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিমাপ, উপকরণের গুণগত মান যাচাই এবং মাঠপর্যায়ে তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ক্যানেলের কাজ যাতে টেকসই ও দীর্ঘমেয়াদি হয় সে লক্ষ্যে নির্মাণ উপকরণের মান নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কাজের অগ্রগতি নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাশিদুল ইসলাম উল্লেখ করেন, T3 S4T ক্যানেল প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় সেচব্যবস্থা আরও কার্যকর ও গতিশীল হবে। এতে কৃষকরা সময়মতো সেচ সুবিধা পাবেন, ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং পানি ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আসবে। ফলে স্থানীয় কৃষিনির্ভর জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পানি উন্নয়ন বোর্ডের চলমান এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এলাকার কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ