BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ প্রেক্ষাগৃহে পপির সিনেমা

৩০ প্রেক্ষাগৃহে পপির সিনেমা

বিটিসি বিনোদন ডেস্ক: অবশেষে মুক্তি পেল চিত্রনায়িকা পপি অভিনীত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’। শুক্রবার সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

এই ছবির কাজ শেষ করার পরই নিজেকে অভিনয়ের বাইরে নিয়ে যান নায়িকা। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানিয়েছিলেন।

সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন পপি ও আমিন খান। আরও আছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী, সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।”

সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, “এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন। আজ ১৭ অক্টোবর দেশব্যাপী ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পেয়েছে।”

আনন্দবাজার মাল্টিমিডিয়ার প্রযোজনা ও পরিবেশনায় মুক্তিপ্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাটাক’ প্রদর্শিত হবে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, ঢাকার আজাদ সিনেমা, আনন্দ সিনেমা, সৈনিক ক্লাব, বিজিবি অডিটরিয়াম, দিয়াবাড়ীর ম্যাজিক মুভি থিয়েটার, জিঞ্জিরার নিউ গুলশানসহ দেশের বেশকিছু প্রেক্ষাগৃহে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ