BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নতুন কর্মসূচি

ঢাকা প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির নাম দেওয়া হয়েছে— ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

তিনি বলেন, রিল মেকিং প্রতিযোগিতা ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১ মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করে এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। মোট ১১টি নির্ধারিত থিমের যেকোনো একটি বিষয়ে রিল তৈরি করতে হবে। প্রতিযোগিতায় সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন।

মাহাদী আমিন বলেন, এ কর্মসূচি উপলক্ষে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে, যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণের ছয়টি ধাপ উল্লেখ করা আছে। প্রথম ও দ্বিতীয় ধাপে নির্ধারিত ১১টি থিমের মধ্যে একটি বেছে নিয়ে ১ মিনিটের মধ্যে রিল তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, তৃতীয় ও চতুর্থ ধাপে অংশগ্রহণকারীদের ঠিক করতে হবে তারা কোন সামাজিক যোগাযোগ মাধ্যম—ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকে অংশ নেবেন এবং নিজ নিজ অ্যাকাউন্টে রিলটি পোস্ট করতে হবে। পঞ্চম ধাপে রিলের ক্যাপশনে হ্যাশট্যাগসহ অবশ্যই ‘বাংলাদেশ ফাস্ট’ ব্যবহার করতে হবে। ষষ্ঠ ও শেষ ধাপে রিলটির লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে পোস্ট করতে হবে।

রিলের ধরন হবে যেকোনো ভিডিও কনটেন্ট—একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয়। মূল্যায়ন পদ্ধতিতে ৩০ শতাংশ থাকবে জনমতের ভিত্তিতে এবং বাকি ৭০ শতাংশ বিচার করবেন জুরি বোর্ড।

প্রতিযোগিতার থিমগুলো হলো— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

নতুন কার্যালয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিনা—এমন প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, এটি বিএনপির একটি অফিস। একে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয় বলা ঠিক হবে না। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, দলের ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রমও এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী