BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের প্রস্তুতিতে মার্চের দুই প্রতিপক্ষ চূড়ান্ত করেছে ইংল্যান্ড

বিশ্বকাপের প্রস্তুতিতে মার্চের দুই প্রতিপক্ষ চূড়ান্ত করেছে ইংল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: আসছে বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতিপর্বে আগামী মার্চে উরুগুয়ে ও জাপানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। দুটি ম্যাচই ইংলিশরা খেলবে নিজেদের মাঠে, ওয়েম্বলি স্টেডিয়ামে। খবরটি বুধবার নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ১০৪ দলের বিশ্বকাপ। ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য মে মাসে দল ঘোষণা করতে হবে জাতীয় দলগুলোর কোচদের।

তাই স্কোয়াড নির্বাচনের আগে উরুগুয়ে ও জাপানের বিপক্ষে ওই দুই ম্যাচেই খেলোয়াড়দের শেষবার যাচাই করতে পারবেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

গত শুক্রবার অনুষ্ঠিত বিশ্বকাপের ড্রয়ে ‘এল’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড। এই গ্রুপে নেই এশিয়া ও লাতিন আমেরিকার কোনো দল। প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামাকে।

তাই প্রস্তুতির জন্য মার্চে ভিন্ন ঘরানার প্রতিপক্ষ পেয়ে খুশি টুখেল।

“বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ২০ এর মধ্যে থাকা দুটি দলের বিপক্ষে খেলতে চেয়েছিলাম আমরা; তবে ইউরোপের বাইরের দলের বিপক্ষেও নিজেদের যাচাই করতে চেয়েছিলাম।”

বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে আছে ১৬ নম্বরে। তাদের দুই ধাপ নিচে আছে এশিয়ার জাপান।

আগামী ২৭ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। তিন দিন পর তারা জাপানের মুখোমুখি হবে।

উরুগুয়ের বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে, সেই ম্যাচ ইংলিশরা হেরেছিল ২-১ গোলে।

আর জাপানের বিপক্ষে এ পর্যন্ত তিনবার খেলেছে ইংল্যান্ড, দুটিতে জিতেছে তারা এবং অন্যটি ড্র। সবশেষ ২০১০ সালের প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল ইংল্যান্ড। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো