BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পদত্যাগের পর আসিফ ও মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা

পদত্যাগের পর আসিফ ও মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে তারা দুজন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো—তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।

এদিন সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃতি করে প্রেস সচিব বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন।

তিনি বলেছেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছো—তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তোলন ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আরও বলেছেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো তা জাতি কখনও ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে।’

নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো—তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।’

এসময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘পদত্যাগ করা উপদেষ্টাদের জায়গায় নতুন কারা আসবেন এটা প্রধান উপদেষ্টার এখতিয়ার। প্রধান উপদেষ্টা এই বিষয় সিদ্ধান্ত নেবেন, আপনারা অতি শিগগিরই তা জানতে পারবেন।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো