BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

মানিকগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে স্মৃতিস্তম্ভটির একটি অংশ পুড়ে কালো হয়ে গেছে।

রোববার (৩০ নভেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ নাশকতামূলক ঘটনা ঘটে।

সোমবার বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসা দুই ব্যক্তি আগে থেকে প্রস্তুত দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো