BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে সাবেক এমপি সেলিমের দোয়ার অনুষ্ঠান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে সাবেক এমপি সেলিমের দোয়ার অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে, মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন বিএনপি নেতা এম এইচ সেলিম, দেশের মানুষের কল্যাণে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে সাবেক জনপ্রিয় এমপি বীর মুক্তিযোদ্ধা এমএইচ সেলিম আরো বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অতুলনীয়।

এছাড়া তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে সাধারণ মানুষ ও নেতা–কর্মীদের মাঝে লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ স্থানীয়রাসহ হাজার হাজার  সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

গতকাল বিকালে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া এলাকায় বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য এসব কথা বলেন।

বিএনপি দলীয় বাগেরহাট সদর আসনের সাবেক জনপ্রিয় এমপি বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা এমএইচ সেলিম বিএনপির দেয়া ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতারন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে এক দোয়ার অনুষ্ঠান করা হয়েছে।

দোয়া অনুষ্ঠান বক্তব্য রাখেন, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সাবেক জনপ্রিয় এমপি এম এ এইচ সেলিম। জেলা যুবদলের সাবেক সভাপতি ফকিরহাট ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল, বিএনপি নেতা ও বাগেরহাট জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মিনা মারুফুজ্জামান( রনি), অ্যাড. আব্দুস সবুর, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা আক্তার, রেহেনা আক্তার লাকি, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মো. শহীদুল ইসলামসহ স্থানিয় বিএনপিও তার অংঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

এ সময় এমএ এইচ সেলিমের দুই ছেলে মেহেদী হাসান প্রিন্স ও  সামিট হাসান উপস্থিত ছিলেন।

পরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করাসহ উপস্থিত জনসমাবেশে বিএনপির দেয়া ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতারন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো