BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় উত্তর কাঞ্চনা বটতলে ৬০ বছর পরে জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

সাতকানিয়ায় উত্তর কাঞ্চনা বটতলে ৬০ বছর পরে জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলার উত্তর কাঞ্চনা বটতল এলাকায় ৬০ বছর পরে জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল ২৮ নভেম্বর শুক্রবার আছরের নামাজের পর স্থানীয় ও প্রবাসীদের নিয়ে মসজিদের কাজের শুভ সূচনা করেন।

জমি ক্রয় করে মসজিদের নামে ওয়াকফা করে দেন উত্তর কাঞ্চনা বটতলের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আরব আমিরাত প্রবাসী মোঃ নোমান।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আবু সুফিয়ান মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্যাস্ট্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আবদুল কাদের।

এসময় আলাউদ্দিন সোহেল ও হাফেজ জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাষ্টার আবদুল সোবাহান,যায়েদ হোসেন, মোজাহের হোসেন, নাজিম উদ্দীন, ফারুক ই আজম মাসুদ, ফরিদুর আলম, মাইনুউদ্দীন হাসান চৌধুরী, খন্দকার নজরুল ইসলাম, জসিম উদ্দীন, আবু ছালেক মাওলানা, সহিদুল ইসলাম, মাওলানা ফারুক হোসাইন, আবুল হোসেন, আসিফ ইকবাল, মাহবুবুর রহমান, দুবাই প্রবাসী মোঃ ওসমান আবদুর রশীদ, মুক্তার আহমেদ, সিরাজুল ইসলাম, ফরিদ সওদাগর, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

পরে মসজিদের জন্য উদ্ভাবন করা জায়গায় মাগরিবের নামাজ আদায় করেন মুসুল্লিরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো