BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে দোয়া মাহফিল করেছেন বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আজ (বুধবার) দুপুরে টাঙ্গাইল শহরতলির বাজিতপুরে “জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদরাসা’য় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে এতিমখানার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বেগম খালেদা জিয়া দেশ , গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন লড়াই- সংগ্রাম করেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান- এটাই আমাদের প্রার্থনা।

তিনি আরো বলেন, সংকটময় সময়ে দোয়া দরুদ মানুষের সবচেয়ে বড় শক্তি। আর এতিমদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতকর্মীগণ। মুফতি মাহমুদুল হাসানের দোয়া মাহফিল পরিচালনা শেষে এতিম শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো