BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগমারায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বাগমারায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাগমারায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বুধবার উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এর আগে মেলা উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আহসান হাবিব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রাণি সম্পদ ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে এ খাত।

প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি সহ বিভিন্ন খামারের পণ্য ও ভেটেরিনারি সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষ অংশ নেন। শেষে প্রদর্শনী পরিদর্শন করে অতিথিরা খামারিদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা প্রদান করেন।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এ ১৮ টি স্টল অংশ গ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহেদুজ্জামান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো