BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক টুটুলের সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক টুটুলের সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি: রেড ক্রিসেন্ট সোসাইটির আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাগেরহাট জেলা বিএনপি নেতা ও সাকে পৌর কাউন্সিল বিশিষ্ট সমাজ সেবক দানবীর গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু মাহবুবুর রহমান টুটুল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবিএম মোশারফ হোসেন, সাবেক সভাপতি আহসানুল করিম, বাবুল দাস, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক মোল্লা আব্দুর রব, নকিব সিরাজুল হক, ইয়ামিন আলী, মোঃ লিটন, মোল্লা মাসুদুল হক, আজাদুল হক, আরিফুল ইসলাম, ফকির হাসান আলী প্রমুখ।

মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান টুটুল বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন।

মানুষের দুঃসময়, দুর্যোগ ও প্রয়োজনের মুহূর্তে পাশে থাকা আমার অঙ্গীকার। আমি নির্বাচিত হলে স্বচ্ছতা, জবা বদিহিতা ও মানবিক সেবা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলবো। সাংবাদিকরাই সমাজের দর্পণ, আপনাদের সহযোগিতা ও পরামর্শ পেলে আমরা আরও ভালোভাবে মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবো।”

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্টের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একযোগে কাজ করতে চান তিনি।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির রেড সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ০৭টি পদে ২৭১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো