BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বেলকুচিতে বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বেলকুচিতে বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইতিপূর্বে বহিষ্কৃত বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই সাথে তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খাঁন আলীমের সুপারিশে

বিএনপি কেন্দ্রীয় কার্যালয় হতে ‘বিএনপি/সাধারণ/৭৭/৪৯৯/২০২৫’ নম্বরের আনুষ্ঠানিক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, আব্দুর রাজ্জাক মণ্ডলের আবেদন বিবেচনা ও বিষয়টি পর্যালোচনা করে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছে কেন্দ্রীয় বিএনপি।

এদিকে সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় নেতা–কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। তাঁদের বক্তব্য, “রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে দল আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে সকলের প্রত্যাশা”।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো