বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে বাগমারা হাজী কল্যাণ পরিষদের পক্ষ থেকে হাজী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাগমারা হাজী কল্যাণ পরিষদের সভাপতি ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াতের মনোনীত প্রার্র্থী ডাঃ আব্দুল বারী সরদার।
হাজী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল খালেক। বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটার সহকারী অধ্যাপক আলহাজ্ব অহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, বেলঘরিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল আলম আল হাসানী।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, আব্দুল হালিম, মাওলানা আঃ সামাদ, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা শফিউদ্দিন, মাস্টার আনিছুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম মডি প্রমূখ।
উক্ত ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার হাজীগণ উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ আব্দুল বারীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হন। ইসলামের বিজয় নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা।
অন্যদিকে বাংলাদেশ থেকে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ সহ নানা অনিয়ম দূর করতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।
তাহলে শুধু বাগমারা নয় সারা দেশ নিরাপদ থাকবে। জামায়াতের বিজয় হলে কেউ অধিকার বঞ্চিত হবে না। ন্যায় ও ইনছাব ভিত্তিক রাজনীতি হচ্ছে জামায়াতের মূল লক্ষ্য বলে জানান ডাক্তার আব্দুল বারী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #















