BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অভিযান, ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অভিযান, ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শিবচরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাঁচ্চর গোল চত্তরে একটি ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালিয়ে দুটি ট্রাক ও ১৫টি মোটরসাইকেল থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন এবং দুটি নোহা গাড়িতে অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ করেন।

অভিযানের সময় সড়ক ও জনপথে শৃঙ্খলা রক্ষা, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করেই যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বিটিসি নিউজকে বলেন, “সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইনের সীমা লঙ্ঘনের কারণে একটি নোহা গাড়ি হতে ২টি শুর্টগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, “ঘটনাস্থল থেকে জব্দকৃত দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি থানায় পাঠানো হয়। আমরা এর লাইসেন্স যাচাই বাছাই করার পরে আইনের ব্যবস্থা গ্রহণ করব। তবে নিয়ম লঙ্ঘন করার কারণে শটগান দুটি ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়, যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযান শেষে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তাও পৌঁছানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো