BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সীমান্তে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (৮ নভেম্বর ২০২৫) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ১৫৮/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পশ্চিম বাতানে অবস্থান নেয়।

পরে রাত সাড়ে ১১টায় টহল দলটি চোরাকারবারিদের উপস্থিতি টের পেলে তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে টহল দলটি ওই বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ আটক করে।

রাজশাহী অঞ্চলে মাদকের চোরাচালান বেড়েছে বলে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, এবং আইন-শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগেও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এবং খিদিরপুর বিওপি একাধিকবার ভারতীয় ফেনসিডিল ও মদ আটকের ঘটনা ঘটিয়েছে।

আটককৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি জানিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো