BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সততা ও আন্তরিকতার মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে – সিনিয়র ডিপিআইও ইয়াকুবআলী

সততা ও আন্তরিকতার মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে – সিনিয়র ডিপিআইও ইয়াকুবআলী

নিজস্ব প্রতিবেদক: তথ্য অধিদফতরের সিনিয়র উপ প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী বলেন, আমাদেও সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে। সেই সাথে কাজের স্বীকৃতি পাওয়ার জন্য আন্তরিকতার সাথে কাজ সম্পন্ন করতে হবে।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (রাজশাহীপিআইডি) পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

ইয়াকুব আলী বলেন, অফিসের বাইরেও এক অবারিত জগৎ আছে। তাই নিজেদের নির্দিষ্ট গÐিতে সীমাবদ্ধ না রেখে নতুন উদ্যোগে কাজ শেখার এবং শেখানোর জন্য চেষ্টা করতে হবে।

কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধিও উপর গুরুত্বারোপ কওে তিনি বলেন, স্বীয়কাজে দক্ষতা ও বৃদ্ধির মাধ্যমে সকল প্রতিক‚লতা উপেক্ষা করতে হবে এবং সুষ্ঠুভাবে কাজ করতে হবে । যে ব্যক্তি কাজের প্রতি আন্তরিকতা দেখাতে পারবে সে অবশ্যই সফল হবে।

এসময় সকলে মিলেমিশে কাজ করা এবং পরস্পরের প্রতি সহনশীল হওয়ার মাধ্যমে অফিসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ, তথ্য অফিসার শারমি নজাহান স্মিতা, তথ্য অধিদফতরের অতিরিক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সহ তথ্য অধিদফতর ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১ স্বনির্ভর বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ইফতার মাহফিলে এমপি সুলতান মাহমুদ শ্রম নয়, মানুষ হিসেবেও নারীর মর্যাদা নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক রাশিয়ার কাছ থেকে সহায়তা পাচ্ছে কি না, জানাল ইরান তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র ইরানকে হামলা না চালাতে বললো সৌদি, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নবম দিনে যা যা ঘটলো