BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক

এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা)-এ অবস্থানরত এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় ও তাঁর সহধর্মিণী।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে তাঁরা শিশুদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় নিজ হাতে রান্না করা খাবার নিয়ে গিয়ে শিশুদের মাঝে পরিবেশন করেন এবং তাদের মুখে হাসি ফোটাতে উপহার দেন নতুন ঈদের পোশাক।

এ সময় রাসিক প্রশাসক মহোদয় বলেন, পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা।

সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়। তিনি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সকলকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা) এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-৫, আহত-২০ চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক