BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ, গরীব ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের নগদ অর্থ ৬৬৫ জনের মাঝে বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (২৭ মে) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্দ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুদানের টাকা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী এবং নীলফামারী জেলা বিএনপির অন্যতম সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী,জামাতের জেলা প্রচার সম্পাদক সাদের হোসেন, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী বলেন, “পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সরকার ও দল সেই লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ দুস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে বিতরন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২