BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাব-৫ রাজশাহীর সংবাদ সম্মেলন

র‌্যাব-৫ রাজশাহীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মোঃ মাহমুদুর রহমান বলেছেন আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী নগরীসহ দায়িত্বপুর্ন ৫টি জেলার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট এর বিভিন্ন জনবহুল এলাকায় র‌্যাবের নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

তিনি বলেন ঘরমুখো মানুষ যেন নিরাপদে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে করতে পারে সেজন্য র‌্যাব-৫ রাজশাহী ডাকাতি.চুরি,ছিনত্ই. চাঁদাবাজি ,মলম পার্টি,অজ্ঞান পার্টিসহ কোন অনাকাক্ষিত পরিস্থিতিতে না পড়ে তা নিশ্চিত করতে রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও ঢাকা চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।

এছাড়াও ব্যাটালিয়ন কাশিয়াডাঙ্গা মোড়,সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাস এলাকায় চেক পোষ্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা জালনোট শনাক্তকরণসহ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান।

আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় সিটিহাট এলাকার র‌্যাবের কন্ট্রোল রুমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন পশুর হার্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা,জানজট নিয়ন্ত্রন,আইন শৃংখলা পরিস্থিতি ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

এছাড়াও তিনি বলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যে কোন ধরনের অনাকাক্ষিত ঘটনা এড়াতে র‌্যাব-৫ রাজশাহী তৎপর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তা শনাক্ত করে তড়িৎ ব্যবস্থা গ্রহনের জন্য র‌্যাবের বিশেষ টিম সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে। সেই সাথে তিনি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃক্ষলা রক্ষাকারী বাহিনীর সাথে স্থানয়ি জনসাধারনকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

সংবাদ সম্মেলন শেষে তিনি সিটি হাট পরিদর্শন করেন ও বিভিন্ন বিষয় খোজ খবর নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আজ পবিত্র হজ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের খোঁজ নিলেন রাজশাহী জেলা প্রশাসক জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা: দুই ঘণ্টা বন্দুকযুদ্ধে এলাকা প্রকম্পিত লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ঘর পেল ৩ ভাই-বোন, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সড়কে দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না : সড়ক পরিবহন মন্ত্রী বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু রাজশাহী সিটি হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, জড়িত রাজনৈতিক সিন্ডিকেট ভিডিও ভাইরালের পর রাজশাহী নগরীতে নারী মাদক কারবারী গ্রেফতার ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক