BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা

মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের জমি দখলে নেওয়ায় মরিয়া হয়ে উঠেছে ইউনিয়ন শ্রমীক লীগের যুগ্ম আহবায়ক একই গ্রামের প্রভাবশালী আব্দুল খালেক হাওলাদারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার ভোরে আব্দুল খালেক লোকজন নিয়ে পাকা বাউন্ডারি দেওয়ার কাজটি করছিলেন।

পরবর্তীতে বাঁধা দিলে কাজটি বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ইতোপূর্বে জয়নাল আবেদিন বাদি হয়ে বিজ্ঞ আদালতে বাটোয়ার মামলা দায়ের করেন।

জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে বাগান বাড়ির ৪১৯১ নং দাগে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন উক্ত জমিতে দখলে থেকে ভোগদখল করে আসছে।

উক্ত জমিতে দখলে নেওয়ার পায়তারা করছে ইউনিয়ন শ্রমীক লীগের যুগ্ম-আহবায়ক আব্দুল খালেক হাওলাদার।

তবে, জয়নাল আবেদিন ও আব্দুল খালেকের সাথে জমির বিরোধ রয়েছে।

এ ঘটনায় বাগেরহাট বিজ্ঞ আদালতে বাটোয়ারা মামলা দায়ের হয়। যার দেওয়ানি মামলা নং-৪৯/২৩

বিজ্ঞ আদালত উভয় পক্ষকে আইনশৃংখলা রক্ষার্থে স্থিতিশিল অবস্থায় থাকার নির্দেশনা প্রদান করেন। কিন্তু সেই আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রভাবশালী শ্রমীক লীগ নেতা আব্দুল খালেক হাওলাদার লোকজন নিয়ে বৃহস্পতিবার ভোররাতে পাকা ভবনের কাজটি শুরু করে। এতে বাঁধা দিলে জয়নাল আবেদিনের লোকজনকে হুমকি প্রদান করেন।

এদিকে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের মা খাউলিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম (৫২) কে এ জমির বিরোধে ২০২২ সালে পিটিয়ে গুরুত্বর জখম করে। এনিয়ে তৃতীয় দফায় হামলা চালায় আব্দুল খালেক হাওলাদার ও তার লোকজন।

আব্দুল খালেক হাওলাদার বলেন, ২০ বছর পূর্বে জাহানারা বেগম ৫টি দাগে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। এখন তারা ওই দাগে না গিয়ে বাগান বাড়ির জমিতে আসতে চায়। তারা আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেছে। আমিও বিজ্ঞ আদালতে স্বরনাপন্ন হবে রবিবার।

এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন বলেন, প্রায় ৩০ বছর পূর্বে আমার পিতা ফকরুল ইসলাম জমি ক্রয় করে আমরা ভোগদখল করে আসছি। উক্ত জমি বৃহস্পতিবার ভোররাতে কাজ চলছিলো। আমি খুলনা অবস্থান করছিলাম এ সুবাধে আব্দুল খালেক ভুমিদস্যুরা দখলের জন্য কাজ করছিলেন। বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। কিভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে লোকজন নিয়ে ইমারাত কাজ করে। আমার মা সহ পরিবারকে হুমকি প্রদান করেন। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।

নিকটস্ত সন্ন্যাসী ফাঁড়ির পুলিশের এএসআই আবজাল হোসেন বলেন, বিজ্ঞ আদলেতের নির্দেশ উভয় পক্ষ মেনে চলতে হবে। আপাতত খালেক হাওলাদারকে কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ বিষয়ে আদেশটি নিয়ে আদালতে স্বরনাপন্ন হওয়ার জন্য বলা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ