BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক

রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীতে সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক (মেয়রের পদমর্যাদা) মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আগামী ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২জন টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১জন টিকাদানকারী ও ১জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

তিনি আরো বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরপরই হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করেছে। হাম রোগ প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি সকলের সহযোগিতায় আমরা রাজশাহী নগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এজন্য প্রতিটি পরিবারের অভিভাবকদেরও সতর্ক হতে হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডাঃ মোঃ রেজাউর রহমান মিল্টনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ০৬ মাস থেকে ০৫ বছরের কম বয়সি সকল শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। পূর্বে টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগ হলেও এই বয়সের সকল শিশুকে এই ক্যাম্পেইনে সময় ১ ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হলে এবং ৫ বছরের কম বয়সি অর্থাৎ ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপের ( VAXEPI ) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রশনের ছাড়াও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদেরকে বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া ছাত্র-ছাত্রী নিকটবর্তী যেকোন স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে। টিকা গ্রহণকারী সকল উদ্দিষ্ট শিশু/ ছাত্র-ছাত্রী VAXEPI অ্যাপ হতে টিকার সনদ ডাউনলোড করতে পারবেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩২ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ