BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতি , কাশিয়াডাঙ্গা, রাজশাহী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু ও সফল কর্মজীবন কামনা করেন।

এ সময় তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে রাজশাহী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

এ সময় নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা) শুভেচ্ছা ও সম্মাননা প্রদানের জন্য পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং তাদের কল্যাণে কাজ করা তাঁর নৈতিক দায়িত্ব।

তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সাদিকুজ্জামানসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ দপ্তর, রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার জ্বালানি সংকটে স্থবির পাবনায় ইছামতী নদী খনন ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় শিশুসহ নিহত-১৭ সিরিয়ায় ১০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান : শেষ ঘাঁটিও ছাড়ল যুক্তরাষ্ট্র ইউরোপে হয়তো ছয় সপ্তাহের জন্য জেট ফুয়েল অবশিষ্ট আছে : আইইএ পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই : হোয়াইট হাউস ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত : হেগসেথ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানি সেনাপ্রধান সৌদি আরবের পর দোহায় পৌঁছালেন শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান