BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভুয়া ঠিকানা ব্যবহার করে নিযোগ পাওয়া মুহিব টেড্রার্সের টিসিবির ডিলারশিপ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে নিলাখিয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, মজিবর রহমান, মিন্টু মিয়া প্রমুখ।

ব্যবসায়ীদের পক্ষে মমতাজুর রহমান মমতাজ বলেন, সম্প্রতি নিলাখিয়া ইউনিয়নে দুজন টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দা ও প্রকৃত ব্যবসায়ীরা নিয়োগ পাওয়ার কথা কিন্তু প্রকৃত ব্যবসায়ী ও বাসিন্দা না হয়েও ভুয়া ঠিকানা ব্যবহার করে মুহিব টেড্রার্সের প্রোপাইটর হেলানা বেগম নিলাখিয়া ইউনিয়নে টিসিবির ডিলার নিয়োগ পান। নীতিমালা অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ। তাই অবিলম্বে এই ডিলার নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি।

পাশাপাশি নিলাখিয়া ইউনিয়নের প্রকৃত ব্যবসায়ীকে টিসিবির ডিলার নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক গভীর রাতে বাঘাবাড়ী অয়েল ডিপোতে জ্বালানিমন্ত্রী কেন্দুয়ায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড সীতাকুণ্ডে খামারে অগ্নিকাণ্ড, ২৪টি গরু-ছাগল পুড়ে ছাই রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত : স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন