BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক

গাজীপুরে রান্নাঘরের মেঝের নিচে মিললো ২০ কেজি গাঁজা, গৃহবধূ আটক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝের নিচে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা আক্তার মিতু (৩২) নামের এক গৃহবধুকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আটক ফাতেমা আক্তার মিতু উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী।

পুলিশ জানায়, আটক ফাতেমা আক্তার মিতু তার নিজ বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে একটি বড় প্লাস্টিকের ড্রাম পুঁতে রাখেন। ড্রামটির মুখ স্টিলের ঢাকনা দিয়ে বন্ধ করে তার ওপর সিমেন্টের প্রলেপ দেওয়া হয়। পরে সেই জায়গার ওপর আলুসহ বিভিন্ন কাঁচা সবজি ছড়িয়ে স্বাভাবিক পরিবেশ তৈরি করা হতো যাতে বাইরে থেকে কিছু বোঝা না যায়।

অভিযানকালে পুলিশ মেঝে ভেঙে ওই ড্রাম থেকে গাঁজা উদ্ধার করে এবং তাকে আটক করে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বিটিসি নিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বিটিসি নিউজকে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক নারীকে আদালতে পাঠানো হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফের বিয়ের পিঁড়িতে জেনিফার? নারী হকিতে অভিষেকে বাংলাদেশের রোমাঞ্চকর লড়াই চাঁদপুরে ফেসবুকে ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর… মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল ৫ প্রস্তাব ধামইরহাটে ধানক্ষেত থেকে সাড়ে ৬ হাজার লিটার চোলাই মদ জব্দ ইরান অবরোধে দুটি বিমানবাহী রণতরিসহ ২৬ যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনো জাহাজকে ‘গুলি করে ধ্বংস করার’ নির্দেশ ট্রাম্পের হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ