BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চালের আটা দিয়ে নরম রুটি তৈরির বিটিসি রেসিপি

চালের আটা দিয়ে নরম রুটি তৈরির বিটিসি রেসিপি

বিটিসি রেসিপি ডেস্ক: আমাদের পছন্দের খাবারের তালিকায় চালের আটার রুটির নাম রয়েছে উপরের দিকেই। ভুনা মাংস, নেহারি, মাংসের ঝোল কিংবা হালুয়ার সঙ্গে রুটি খেতে ভালোবাসে না, এমন মানুষ কমই আছে।

এদিকে চালের আটার রুটি নিয়ে বেশিরভাগেরই থাকে একটি অভিযোগ।

সেটি হলো, রুটি তৈরি করতে না করতেই শক্ত হয়ে যায়। নরম তুলতুলে রুটি তৈরি করার জন্য আপনাকে জানতে হবে সঠিক রেসিপি।

চলুন জেনে নেওয়া যাক বিটিসি রেসিপি-

তৈরি করতে যা লাগবে:

চালের গুঁড়া- ৩ কাপ

লবণ- স্বাদমতো

পানি- ৩.৫ কাপ।

যেভাবে তৈরি করবেন:

চুলায় হাঁড়ি বসিয়ে তাতে পৌনে ৩.৫ কাপ পানি নিয়ে গরম করে নিন। পানি ফুটে উঠলে তাতে স্বাদমতো লবণ যোগ করুন। এবার সবটুকু চালের গুঁড়া দিয়ে ৫ মিনিট মৃদু আঁচে জ্বাল দিয়ে ঢেকে রাখুন। এতে চালের গুঁড়া ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে নিন। কাঠের খুনতি বা কাঠি দিয়ে ভালোভাবে নাড়ুন। দরকার হলে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন।

এভাবে ১০ মিনিট ঢেকে রেখে দিন। গরম সহনীয় পর্যায়ে এলে ভালোভাবে মথে নিন। যত বেশি মথে নেবেন, তত বেশি নরম রুটি হবে। ভালোভাবে মথে নেওয়ার পর রুটি তৈরির জন্য লম্বা করে রোলের মতো খামির করে ছোট ছোট টুকরা করে নিন। এবার সবগুলো টুকরা ভেজা ও পরিষ্কার সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন। একটি করে টুকরা বের করে সেটি দিয়ে রুটি তৈরি করে নিন। এভাবে সবগুলো রুটি বেলে নিন। এবার মাঝারি আঁচে রুটিগুলো ভেজে নিন। চালের আটার রুটির একটির উপর আরেকটি রাখবেন। ছড়িয়ে রাখলে দ্রুত শক্ত হয়ে যাবে। রুটি ভেজে নেওয়া হয়ে গেলে ঢেকে রাখুন। এতে দীর্ঘ সময় নরম থাকবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় নিয়োগ পাওয়া টিসিবির ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে রাজশাহী নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক লালমনিরহাটে ঝড়ে অসংখ‌্য গ্রাম লন্ডভন্ড ! ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ লালমনিরহাটে রেলের ৭০০ কোয়ার্টার ঝুঁকিপূর্ণ, থাকেন বহিরাগতরা : রাতে বসে মাদকের হাট রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১৬ রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি ভিয়েতনামকে হারিয়ে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে সেরা বাংলাদেশ