BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানাল ইরান

শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানাল ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের হামলার পর ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের নাবিকদের উদ্ধারে সহায়তা করায় শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, আরাঘচি শ্রীলঙ্কা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন।

তিনি আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানান এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনার জন্য তেহরান আইনি জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করবে।

আরাঘচি বিশেষভাবে শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানান, কারণ তাদের নৌবাহিনী ডুবে যাওয়া জাহাজের নাবিকদের উদ্ধার অভিযানে অংশ নেয়। তিনি ইরানের জাহাজ ও নৌসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন।

উল্লেখ্য, ইরানের নৌবাহিনীর ফ্রিগেট ইরিস দেনা-কে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণের বন্দর শহর গ্যালে-এর কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় টর্পেডো হামলা করে ডুবিয়ে দেয়।

পরে শ্রীলঙ্কা নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে কিছু নাবিককে জীবিত উদ্ধার করে এবং বহু মরদেহ উদ্ধার করে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-৫, আহত-২০ চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়