BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লেবাননকে সাঁজোয়া যান-রসদ সহায়তা দেবে ফ্রান্স

লেবাননকে সাঁজোয়া যান-রসদ সহায়তা দেবে ফ্রান্স

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননকে সাঁজোয়া যান ও আভিযানিক সহায়তা দিতে সম্মত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। তিনি লেবাননে যুদ্ধের বিস্তৃতি না ঘটাতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স–এ ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স লেবাননের সেনাবাহিনীকে ‘সাঁজোয়া যান, আভিযানিক এবং রসদ সহায়তা’ দেবে। তিনি লেবানন সরকারের প্রতি ‘পূর্ণ সহায়তা’ অঙ্গীকারও করেছেন।

ইসরায়েলের হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত হাজার হাজার বেসামরিক নাগরিকদের জন্য কয়েক টন ওষুধ এবং সহায়তা পাঠাচ্ছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, লেবাননকে যেন আবারও যুদ্ধের মধ্যে টেনে নেওয়া না হয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো লেবাননের নাগরিকদেরও শান্তি এবং নিরাপত্তার অধিকার রয়েছে।

এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তার দেশের ওপর ইসরায়েলের চলমান হামলায় হস্তক্ষেপের জন্য ফ্রান্সের প্রতি অনুরোধ করেছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-৫, আহত-২০ চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক