BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা, ভিডিও ভাইরাল

ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা, ভিডিও ভাইরাল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রার্থনা করেছেন একদল খ্রিস্টান পাদ্রি। তাদের প্রার্থনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে জড়ো হয়ে পাদ্রিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধ পরিস্থিতিতে তার নেতৃত্ব ও সাফল্যের জন্য প্রার্থনা করেন।

আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, প্রায় ১০ থেকে ১২ জন পাদ্রি ট্রাম্পকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে কয়েকজন ট্রাম্পের কাঁধ ও হাতে হাত রেখে প্রার্থনায় অংশ নেন। অন্যরাও একে অপরের কাঁধে বা হাতে হাত রেখে একসঙ্গে প্রার্থনা করছেন। এ সময় একজন পাদ্রি ট্রাম্পের জন্য বিশেষ প্রার্থনা করেন।

প্রার্থনার সময় ট্রাম্পকে চোখ বন্ধ করে শান্তভাবে বসে থাকতে দেখা যায়, তিনি মনোযোগ দিয়ে প্রার্থনা শুনছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল নেদারল্যান্ডস জাতীয় সংকটে সেনাবাহিনীর অবদান স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-৫, আহত-২০ চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক